[ দেশজুড়ে ]
লক্ষ্মীপুরে ৩৫ কেজি জাটকা উদ্ধার
উদ্ধারকৃত জাটকা
ইলিশের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে লক্ষ্মীপুরে বিশেষ অভিযান চালিয়েছে জেলা মৎস্য বিভাগ। এ সময় মেঘনার বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ৩৫ কেজি জাটকা উদ্ধার করা হয়।
শনিবার বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত সদর উপজেলার চর রমণী এলাকা এবং মজুচৌধুরী হাট এলাকায় এ অভিযান চালানো হয়। পরে উদ্ধারকৃত ৩৫ কেজি জাটকা স্থানীয় দুইটি এতিমখানায় বিতরণ করা হয়।
অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সারওয়ারজ্জামান। তিনি জানান, ইলিশ রক্ষায় এবং ইলিশের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে এ বিশেষ অভিযান চালানো হয়।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!