[ দেশজুড়ে ]
সাড়ে তিন ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু
ছবি: সংগৃহীত
সাড়ে তিন ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে রুটে ফেরি চলাচল শুর হয়েছে। সকাল সাড়ে ১০টার দিকে কুয়াশার মাত্রা কমে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়। এর আগে, কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে সকাল ৭টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) আব্দুস সালাম।
তিনি জানান, সকাল সাড়ে ১০টার দিকে কুয়াশার মাত্রা কমে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়। এদিকে দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় যেসব যানবাহন আটকা পড়ে আছে তা সিরিয়াল অনুযায়ী পাড় করা হচ্ছে।
.png)
তিনি আরো জানান, সকাল ৬টা থেকেই পদ্মা নদীতে কুয়াশা পড়তে শুরু করে। পরে ৭টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় এই নৌপথে ফেরি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। সেজন্য দুর্ঘটনা এড়াতে সকাল ৭টা থেকে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!