বুধবার বেলা পৌনে ১১টার দিকে কুয়াশার ঘনত্ব কমে আসায় ফেরি চলাচল শুরু হয়। দুর্ঘটনা এড়াতে সকাল পৌনে ৬টা থেকে এ নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) আবদুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কুয়াশার কারণে দুর্ঘটনার আশঙ্কায় ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। কুয়াশার ঘনত্ব কমে গেলে পৌনে ১১টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়। তবে দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় ঘাটে ছোট বড় শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় আছে। এই নৌপথে ফেরি বহরের ১১টি ফেরি চলাচল করছে। ফেরিগুলো ঠিকমতো চলাচল করলে অল্প সময়ের মধ্যে অপেক্ষারত যানবাহনগুলো পার করা হবে।
.png)