[ দেশজুড়ে ]
শরীয়তপুর-চাঁদপুর নৌ রুটে ফেরি চলাচল শুরু
ফাইল ছবি
ঘন কুয়াশার কারণে ৪ ঘণ্টা বন্ধ থাকার পর শরীয়তপুর-চাঁদপুর রুটে আবারও ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার সকাল ৮টার দিকে ফেরি চলাচল শুরু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি নরসিংহপুর ঘাটের সহ-ব্যবস্থাপক (বাণিজ্য) মো. ইকবাল হোসেন।
তিনি বলেন,ঘন কুয়াশার কারণে বুধবার ভোর ৪টা থেকে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। সকাল ৮টার দিকে কুয়াশা কম থাকায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। এরমধ্যে ছেড়ে গেছে লক্ষ্মীর-চর চ্যানেল থেকে নোঙর করা কাকলী নামে একটি ফেরি।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!