ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

৬ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু 

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১২:২৭, ১৮ ডিসেম্বর ২০২২
৬ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু 
ফাইল ছবি

ঘন কুয়াশার কারণে প্রায় ৬ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে স্বাভাবিক হয়েছে ফেরি ও লঞ্চ চলাচল। কুয়াশা কেটে যাওয়ায় রোববার দুপুর ১২টা থেকে ফেরি চলাচল শুরু হয়েছে।

এর আগে সকাল পৌনে ৬টা থেকে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট দৌলতদিয়া ঘাট কর্তৃপক্ষ। তবে এবার ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তে নদী পারের অপেক্ষায় তেমন যানবাহনের সারির সৃষ্টি হয়নি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন বলেন, সকাল পৌনে ৬টা থেকেই নদী এলাকায় কুয়াশা পড়তে শুরু করে। কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া প্রান্তে ফেরি বন্ধ রাখা হয়। পরে কুয়াশার ঘনত্ব কমে এলে রোববার দুপুর ১২টা থেকে ফেরি চলাচল শুরু হয়েছে । 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!