[ দেশজুড়ে ]
শরীয়তপুর-চাঁদপুর রুটে ৭ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু
ফাইল ছবি
ঘন কুয়াশার কারণে ৭ ঘণ্টা বন্ধ থাকার পর শরীয়তপুর-চাঁদপুর রুটে শুরু হয়েছে ফেরি চলাচল। রোববার সকাল ১০টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি নরসিংহপুর ঘাটের সহ-ব্যবস্থাপক (বাণিজ্য) মো. ইকবাল হোসেন।
তিনি বলেন, রাতে কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ করা হয়েছিল। এখনো নদীতে কুয়াশা রয়েছে। তবে ফেরি চলাচল করতে পারবে। তাই আমরা ফেরি চলাচল শুরু করেছি। এই রুটে সাতটি ফেরি রয়েছে। তবে বর্তমানে গাড়ির চাপ কম থাকায় একটি বড় ফেরি ও তিনটি মাঝারি আকারের ফেরি চলাচল করছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!