ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৩৮, ১৮ ডিসেম্বর ২০২২
ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ
ফাইল ছবি

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে বন্ধ রয়েছে ফেরি চলাচল। রোববার ভোর সাড়ে ৬টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মো.সালাউদ্দিন।

তিনি বলেন, ভোর সাড়ে ৬টা থেকে দুর্ঘটনা এড়াতে উভয় ঘাট থেকে কোনো ফেরি ছাড়েনি। কুয়াশার ঘনত্ব কমলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে জানান তিনি।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!