[ দেশজুড়ে ]
পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ
ছবি: ডেইলি বাংলাদেশ
ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ভোর পৌনে ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ছোট-বড় ৬৩টি যানবাহন নিয়ে মাঝ নদীতে আটকে আছে তিনটি ফেরি।
বুধবার সকালে বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের সহকারী ব্যবস্থাপক আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আব্দুস সালাম বলেন, গভীর রাত থেকেই নদীতে ঘন কুয়াশা পড়তে শুরু করে। কুয়াশার তীব্রতা বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল ভোর পৌনে ৬টা থেকে বন্ধ রাখা হয়। মাঝ নদীতে তিনটি ফেরি নোঙর করে রাখা হয়েছে। কুয়াশা কেটে গেলেই পুনরায় ফেরি চলাচল শুরু হবে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
মানিকগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!