শনিবার রাত সাড়ে ১১টার দিকে জেলা ডিবি পুলিশের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে
শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর বুড়াপীর মাজার শরীফের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন নগরীর বলাশপুর আবাসন এলাকার সেলিম মিয়ার ছেলে সুলতান মিয়া, একই এলাকারমনির হোসেনের ছেলে মো. শান্ত, আকুয়া হাবুন বেপারী মোড় এলাকার আবেদ হোসেনের ছেলে মহিবুল হোসেন মিঠু, চর গোবাদিয়া বড়ই কান্দি আবাসন এলাকার জালাল উদ্দিনের ছেলে আবু হানিফ ও চরপাড়া এলাকার বিল্লাল হোসেনের ছেলে নাহিদ হাসান নাঈম।
.png)
ময়মনসিংহ জেলা ডিবির ওসি মো. ফারুক হোসেন বলেন, এরা দীর্ঘদিন যাবত শহরে ছিনতাই করে আসছে। এছাড়া নিয়মিত মাদক বিক্রিও করছে। গ্রেফতার সুলতানের বিরুদ্ধে নয়টি মামলা, মহিবুল হোসেন মিঠুর বিরুদ্ধে একটি মামলা, আবু হানিফের বিরুদ্ধে দুইটি মামলা ও নাহিদ হাসান নাঈমের বিরুদ্ধে চারটি মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শনিবার কোতোয়ালি মডেল থানায় মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এই চক্রের সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।