শেখ রাব্বী সাতক্ষীরা জেলার তালা থানার শেখ মনিরুল ইসলামের ছেলে এবং হত্যার শিকার গৃহবধূ সুমাইয়া খাতুন খুলনার পাইকগাছা থানার মালদা গ্রামের মনির উদ্দিন মোড়লের মেয়ে। তারা উভয়েই আশুলিয়ার জিরাবো এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন।
র্যাব-৪ এর অধিনায়ক রাকিব মাহামুদ জানান, ১১ জানুয়ারি পারিবারিক কলহের জেরে রাব্বী তার স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়। পরের দিন নিহতের বড় ভাই মোশারফ হোসেন বাদী হয়ে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে যশোরের মনিরামপুর থেকে র্যাব-৪ ও র্যাব-৬ এর যৌথ অভিযানে তাকে গ্রেফতার করে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
.png)
আশুলিয়া থানার এসআই আব্দুল মালেক জানান, গামছা ও ওড়না দিয়ে গৃহবধূ সুমাইয়াকে শ্বাসরোধে হত্যা করে রাব্বি। রোববার আসামি আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। মূলত পারিবারিক কলহের জেরেই ঐ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।