ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রেললাইনের পাশে মিলল অটোরিকশা চালকের গলাকাটা লাশ

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ২০:২৫, ২১ জানুয়ারি ২০২৪
রেললাইনের পাশে মিলল অটোরিকশা চালকের গলাকাটা লাশ
ছবিতে লিল মিয়া

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় রেললাইনের পাশ থেকে লিল মিয়া (৩৫) নামে এক অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার রাতে উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের কালাকাটি নামক স্থানে সিলেট-ঢাকা রেললাইনের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত লিল মিয়া কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের হোসেনপুর গ্রামের আকদ্দছ আলী আকলু মিয়ার ছেলে।

ফেঞ্চুগঞ্জ থানার ওসি গাজী আতাউর রহমান জানান, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে যায়। রেললাইনের পাশে লাশটি থাকায় পরে রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়। তারা লাশের সুরতহাল শেষে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: লাশ সিলেট
লিংক সফলভাবে কপি হয়েছে!