ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা-ঘোড়দৌড় দেখতে হাজারো মানুষের ভিড়

লিটন ঘোষ জয়, মাগুরা
প্রকাশিত: ২১:৪৩, ২১ জানুয়ারি ২০২৪
ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা-ঘোড়দৌড় দেখতে হাজারো মানুষের ভিড়
ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা

মাগুরার মহম্মদপুর উপজেলার ঘুল্লিয়া গ্রামে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা এবং  ঘোড়দৌড় প্রতিযোগিতা।

রোববার বিকেলে ঘুল্লিয়া গ্রামের ঘোড়দৌড় প্রতিযোগিতা ও গ্রামীণ মেলাকে কেন্দ্র করে বিভিন্ন হাজারো নারী পুরুষের উপস্থিতে গোটা এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ১শ’ বছরের বেশি সময় ধরে প্রতি বছর মাঘ মাসের ৭ তারিখ স্থানীয়দের উদ্যোগে এ ঘোড়দৌড় প্রতিযোগিতা ও মেলা অনুষ্ঠিত হয়ে আসছে।

ঢাকা থেকে ঘোড়দৌড় দেখতে আসা দর্শনার্থী সারজান মারসুরা মৌ বলেন, এখানে আমার শ্বশুরবাড়ি। ঐতিহ্যবাহী ঘোড়দৌড় ও গ্রামীণ এ মেলা দেখতে পরিবারের অন্যদের নিয়ে প্রতি বছরই এখানে ছুটে আসি।

Advertisement

মেলায় আসা প্রবাসী অর্ণব কবির বলেন, মেলাকে কেন্দ্র করে এখানে বড় বড় মাছ, মৃৎ পণ্য, কুটির শিল্প, নানা রকমের মিষ্টি এবং প্রসাধনীর সামগ্রীর পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। মেলায় বাড়তি আকর্ষণ হচ্ছে -শিশুদের বিনোদনের জন্য নাগরদোলা ও চরকার আয়োজন।

ঘোড়সওয়ার ইমদাদুল, রুমোন বলেন, ছোট বয়সেই আমি ঘোড়সওয়ার হিসেবে থাকি। এখন থেকে যে টাকা আয় হয়, তা দিয়ে সংসার চালাই। আমাদের ঘোড়া চালাতে ভালোই লাগে। বাপ-দাদারাও এই কাজ করতেন।

ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা

মেলার প্রধান অতিথি বিনোদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিকদার মিজানুর রহমান বলেন, ঘোড়দৌড় ও মেলায় মাগুরাসহ আশপাশের জেলা থেকে বিভিন্ন বয়সের হাজারো নারী পুরুষের আগমন ঘটে। উপস্থিত দর্শকরা গোট আয়োজন উপভোগ করে মুগ্ধ হন। প্রায় তিন বর্গকিলোমিটার এলাকা জুড়ে মেলা বসে। মেলার আনুষ্ঠানিকতা তিনদিন হলেও চলে সপ্তাহব্যাপী।

আয়োজক কমিটির সভাপতি হকন মোল্লা বলেন, এলাকার সবাই মিলে আনন্দ উপভোগের জন্য ঐতিহ্যবাহী এ ঘোড়দৌড় ও গ্রামীণ মেলার আয়োজন করেন। প্রাচীন এই ঐতিহ্য ধরে রাখতে প্রতি বছরই ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এবারের ঘোড়দৌড় প্রতিযোগিতায় নড়াইলের লোহাগড়া, রাজবাড়ীর পাংশা, ফরিদপুরের বোয়ালমারী ও আলফাডাঙ্গা, মাগুরা সদর এবং মহম্মদপুর উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আসা ঘোড়া অংশ নেয়। বাংলার নবাব, পঙ্খিরাজ, পবনরাজ, রাজদুলাল, বাহাদুর, সোনারতরীসহ বাহারি নামের ১৫টি ঘোড়া অংশ নেয় এ প্রতিযোগিতায়। এতে মহম্মদপুর উপজেলার পাল্লা শির গ্রামের আজাদ মিয়ার ঘোড়া প্রথম, নড়াইল লোহাগাড়া উপজেলার মোমিনুর শেখের ঘোড়া দ্বিতীয় এবং মহাম্মাদপুর উপজেলার আওনাড়া গ্রামের আক্তার হোসেনের ঘোড়া তৃতীয় স্থান অর্জন করে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: মাগুরা মেলা
লিংক সফলভাবে কপি হয়েছে!