ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

তালতলীতে মেছো বাঘের বাচ্চা উদ্ধার

বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫৪, ২২ জানুয়ারি ২০২৪
তালতলীতে মেছো বাঘের বাচ্চা উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ

বরগুনার তালতলীর বড়ভাই জোড়া এলাকা থেকে মেছো বাঘের একটি বাচ্চা উদ্ধার করে টেংরাগিরি বন্যপ্রাণী অভয়ারণ্যে অবমুক্ত করা হয়েছে। 

সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার সোনাকাটা-টেংরাগিরি বন্যপ্রাণী অভয়ারণ্য এটি অবমুক্ত করে উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুমপা।

এর আগে, উপজেলার বড়বগী ইউনিয়নের বড়ভাই জোড়া এলাকা থেকে মেছো বাঘের একটি বাচ্চা উদ্ধার করে স্থানীয়রা। পরে বন বিভাগকে খবর দেয়। এটির উচ্চতা প্রায় দেড় ফুট ও দৈর্ঘ্যে দুই ফুট। গায়ে ডোরাকাটা দাগ রয়েছে। মুখমন্ডল বিড়ালের মতো। গায়ের রং ধূসর।

Advertisement

উপজেলা রেঞ্জ অফিসার মো. মনিরুল ইসলাম বলেন, মেছো বাঘের বাচ্চাটি উপজেলার বড়ভাই জোড়া এলাকার কাছেম হাওলাদারের বাড়ির পেছনে একটি জালে আটকে যায়। আমরা মেছো বাঘের বাচ্চাটি উদ্ধারের পর পর্যবেক্ষণ করেছি। সুস্থ থাকায় দুপুরেই উপজেলা নির্বাহী অফিসারসহ আমরা টেংরাগীরি বন্যপ্রাণী অভয়ারণ্যে অবমুক্ত করেছি। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!