নিহত তাজবীর সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের দশটিকা গ্রামের তাজুল ইসলামের ছেলে। তিনি বারোপুর সোনাপাড়ার একটি গ্রিল ওয়ার্কশপের শ্রমিক ছিলেন।
পুলিশের ধারণা, গতকাল রাতের কোনো একসময় দুর্বৃত্তরা ছুরিকাঘাতে তাজবীরকে হত্যা করে। তার শরীরে একাধিক স্থানে ছুরকাঘাতের চিহ্ন রয়েছে। তাজবীরের মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতিলের মর্গে রাখা হয়েছে।
.png)
নিহতের স্বজনরা জানান, প্রতিদিন ওয়ার্কশপে কাজ শেষে রাত ৮টার মধ্যেই সাইকেল নিয়ে বাড়িতে আসে তাজবীর। গতকাল রাতে সে বাড়ি ফেরেনি। রাতেই ওয়ার্কশপের মালিক ও আত্মীয়-স্বজনদের সঙ্গে যোগাযোগ হলে কেউ এ বিষয়ে তথ্য দিতে পারেনি। পরে মঙ্গলবার সকালে সদর থানায় জিডি করতে যাওয়ার সময় তাজবীরের মরদেহ উদ্ধারের খবর পান তারা।
ওয়ার্কশপ মালিক রফিকুল জানান, গতকাল সন্ধ্যা সোয়া ৭টার দিকে কাজ শেষে নিজের সাইকেল নিয়ে সে বের হয়ে যায়। রাত ১টার দিকে তার মা ফোন করে বলেন, তাজবীর এখনো বাড়ি ফেরেনি।
বগুড়া সদর থানার ওসি সাইয়ান ওয়ালিউল্লাহ জানান, থানায় হত্যা মামলা হয়েছে। শিগগিরই পুলিশ হত্যাকারীদের খুঁজে গ্রেফতার করবে এবং বিচারের মুখোমুখি করবে।