[ দেশজুড়ে ]
সেচ ক্যানেলের পানিতে ডুবে শিশুর মৃত্যু
ছবি: ডেইলি বাংলাদেশ
নীলফামারীর কিশোরগঞ্জে সেচ ক্যানেলের পানিতে ডুবে হৃদয় (৩) নামে শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর উপজেলার ছিট রাজিব গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত শিশু ওই গ্রামের রাজ্জাকুল ইসলামের ছেলে।
নিহতের স্বজনরা জানান, দুপুরে বন্ধুরাসহ ক্যানেলের পাশে শিশু হৃদয় খেলছিল। এ সময় সবার অজন্তে ক্যানেলের পানিতে পড়ে যায় সে। এ সময় তার বন্ধুরা চিৎকার করলে স্থানীয়রা তাকে উদ্ধার করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
কিশোরগঞ্জ থানার ওসি পলাশ চন্দ্র মন্ডল ডেইলি বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে একটি ইউডি মামলা করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!