[ দেশজুড়ে ]
পদ্মায় জেলের জালে ধরা পড়লো ১৩ কেজির বাঘাইড়
ছবি: ডেইলি বাংলাদেশ
রাজশাহীর বাঘায় পদ্মা নদীতে জেলের জালে ১৩ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। মাছটি বিক্রি করা হয়েছে ১১ হাজার টাকা।
মঙ্গলবার সকাল ১১ টার দিকে উপজেলার চকরাজাপুর ইউনিয়ন সংলগ্ন পদ্মানদীতে থেকে মাছটি পাওয়া যায়।
কালিদাসখালী চরের জেলে হাসিনুর মন্ডল বলেন, অন্যান্য দিনের মতো লোকজন নিয়ে চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের পাশে পদ্মায় মাছ ধরতে যায়। পদ্মার অদূরে সকালে মাছটি ধরা পড়ে। পরে চুক্তিমূল্যে বিক্রি করেছি।
কয়েকজন মিলে মাছটি ক্রয় করেছেন চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক তানভীর আহম্মেদ।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
রাজশাহী
লিংক সফলভাবে কপি হয়েছে!