ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ধারের চাল নিয়ে কথা-কাটাকাটি, ছুরিকাঘাতে শ্যালক খুন

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪৯, ২৪ জানুয়ারি ২০২৪
ধারের চাল নিয়ে কথা-কাটাকাটি, ছুরিকাঘাতে শ্যালক খুন
ফাইল ফটো

কক্সবাজারের টেকনাফে ধারের চাল নিয়ে কথা-কাটাকাটির জেরে দুলাভাইয়ের ছুরিকাঘাতে শ্যালক শাহ আলম (৩০) নামে এক যুবক খুন হয়েছেন। ঘটনার পর থেকে দুলাভাই জাফর পলাতক রয়েছেন।

বুধবার (২৪ জানুয়ারি) সকালে সাবরাং ইউনিয়নের পেন্ডালপাড়া এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত শাহ আলম একই এলাকার সুলতান আহম্মদের ছেলে। তিনি পেশায় দিনমজুরের কাজ করতেন।

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ শরিফ প্রকাশ বলি বলেন, বুধবার সকালে ২ কেজি চাল ধার নিয়ে দুলাভাই-শ্যালকের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুলাভাই জাফর তার শ্যালক শাহ আলমকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

Advertisement

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ ওসমান গনি জানান, মরদেহ পুলিশের হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পুলিশ কাজ করছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!