ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিসিএসে প্রক্সি দিতে গিয়ে ধরা, কারাগারে তরুণী

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪৫, ২৪ জানুয়ারি ২০২৪
বিসিএসে প্রক্সি দিতে গিয়ে ধরা, কারাগারে তরুণী
ইস্পাহানি স্কুল অ্যান্ড কলেজ- ফাইল ফটো

চট্টগ্রামে ৪৫তম বিসিএস লিখিত পরীক্ষায় প্রক্সি (অন্যের হয়ে পরীক্ষা) দিতে গিয়ে প্রিয়তি জান্নাত নামে এক তরুণী শিক্ষার্থী আটক হয়েছেন।

বুধবার সকাল ১০টার দিকে নগরের ইস্পাহানি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে তাকে আটক করা হয়। তাকে এক সপ্তাহের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিন বলেন, বিসিএস লিখিত পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে এক শিক্ষার্থী আটক হয়েছেন। ভুয়া প্রবেশপত্র নিয়ে পরীক্ষাকেন্দ্রে আসেন তিনি। দেখাতে পারেননি জাতীয় পরিচয়পত্র। সবকিছু যাচাই-বাছাই শেষে তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার বিসিএস লিখিত পরীক্ষার দ্বিতীয় দিনে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ২০০ নম্বরের বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হয়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!