বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে অধিদফতর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন এ জরিমানা করেন।
সহকারী পরিচালক নুর হোসেন বলেন, আমদানিকারকের লেভেল ও সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য ছাড়া অবৈধ কসমেটিকস রাখা ও বিক্রির দায়ে জোড় পুকুরপাড় এলাকার মালঞ্চ স্টোরকে ১৫ হাজার, সপ্তডিঙ্গা স্টোরকে ১৫ হাজার; অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে জিলাপি তৈরি, প্রদর্শন ও সংরক্ষণের দায়ে পালবাজারে মানিকের জিলাপির দোকানকে ১০ হাজার, ঘোষ কেবিনকে ১০ হাজার, ঘোষের দোকানকে ১০ হাজার, মা সুইটসকে ১০ হাজার, বাসুদেব ঘোষকে ১০ হাজারসহ মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
.png)
অভিযানে চাঁদপুর পৌরসভার স্বাস্থ্য পরিদর্শক ও জেলা পুলিশের একটি চৌকস দল সহযোগিতা করে। ভোক্তার অধিকার রক্ষায় অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।