ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কৃষি জমি ব্যবহার করায় দুই ইটভাটাকে লাখ টাকা জরিমানা

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০২, ২৫ জানুয়ারি ২০২৪
কৃষি জমি ব্যবহার করায় দুই ইটভাটাকে লাখ টাকা জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

গাইবান্ধার সুন্দরগঞ্জে অধিক পরিমাণ কৃষি জমি ব্যবহার ও আবাসিক এলাকায় ইটভাটা গড়ে তোলার অভিযোগে দুই ইটভাটার মালিককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম পৃথক দুটি ইটভাটায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন।

জানা যায়, উপজেলার সর্বানন্দ ইউনিয়নের তালুক সর্বানন্দ এলাকার এফকেএম ব্রিকসকে আবাসিক এলাকা ও অধিক কৃষিজমি ব্যবহার করার অপরাধে ৫০ হাজারি এবং একই উপজেলার রামজীবন ইউনিয়নের এসআরবি ব্রিকসের ফায়ার লাইসেন্স না থাকার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উপস্থিত ছিলেন।

Advertisement

ইউএনও তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযান চালিয়ে দুই ইটভাটা মালিকের কাছে থেকে জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!