ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাঁদপুরে তিন হাসপাতালসহ ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪৫, ২৪ জানুয়ারি ২০২৪
চাঁদপুরে তিন হাসপাতালসহ ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে অব্যবস্থাপনা ও লাইসেন্স নবায়ন না থাকায় তিনটি হাসপাতাল ও একটি ডায়াগনস্টিক সেন্টার মালিককে এক লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সময় ডেন্টাল কেয়ার নামের একটি প্রতিষ্ঠানকে সিলগালা করা হয়েছে।

বুধবার (২৪ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান মানিক।

অভিযানে হাজীগঞ্জ বাজারের পপুলার ল্যাব অ্যান্ড জেনারেল হাসপাতালে নার্স সংকট ও বিভিন্ন অনিয়মের অভিযোগে ৫০ হাজার টাকা, ভিআইপি হাসপাতালে ৪০ হাজার টাকা, নিশাত হসপিটালকে ৪০ হাজার টাকা, আল রাজি ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকাসহ মোট এক লাখ ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

Advertisement

এদিকে, অভিযানে কর্মকর্তাদের দেখে ডেন্টাল কেয়ার নামক প্রতিষ্ঠানের চিকিৎসক পালিয়ে যান। পরে ঐ প্রতিষ্ঠানকে সিলগালা করা হয়। এর আগে, মঙ্গলবার একই বাজারে অভিযানে ১০ হাসপাতাল ও ১ ডায়াগনস্টিক সেন্টারকে ৫ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান মানকি জানান, ভোক্তা অধিকার আইনে পৃথক দুটি ধারায় লাইসেন্স নবায়ন না থাকা ও সার্টিফিকেট ছাড়া নার্স নিয়োগসহ অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মাওলা নঈম ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রমিজ উদ্দিনসহ থানার পুলিশ সদস্যরা ভ্রাম্যমাণ আদালতে সহযোগিতা করেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!