[ দেশজুড়ে ]
কৃষি জমির মাটি কাটার দায়ে চারজনকে জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কাটার দায়ে চারজনকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের মৈন্দ এলাকায় অভিযান চালান সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোশারফ হোসাইন।
জরিমানাপ্রাপ্তরা হলেন- আব্দুস সাত্তারের ছেলে এলেম ভূইয়া, আব্দুল হাসীসের ছেলে আব্দুল আওয়াল, আকরাম আলীর ছেলে সফিকুল ইসলাম ও রফিকুল সরকারের ছেলে আসিফ।
জানা যায়, দুপুরে মজলিশপুর ইউনিয়নের মৈন্দ এলাকায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। অভিযানে চারজনকে আটক করা হয়। পরে তাদেরকে ৫০ হাজার টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়।
.png)
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোশারফ হোসাইন বলেন, উপজেলার বিভিন্ন ইউনিয়নে কয়েকটি চক্র ফসলি জমি খননযন্ত্র দিয়ে পুকুরের মতো কেটে বালু উত্তোলন করছে। সেসব বালু পাইপাসহ ট্রাক্টরের মাধ্যমে নিয়ে পুকুর ও জলাশয় ভরাট করছে। তারা ফসলি জমিগুলোতে নষ্ট করে ফেলছেন। দুপুরে মৈন্দ এলাকায় অভিযান চালিয়ে চারজনকে ৫০ হাজার টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!