সন্তান প্রসবের পর হাসপাতালে রেখে উধাও মা
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে এক নারী কন্যা সন্তান প্রসব করেছেন। এরপর সন্তানকে অন্য এক রোগীর স্বজনদের কাছে রেখে চলে গেছেন তিনি।
বৃহস্পতিবার সকালে সাড়ে ৯টার দিকে সদর হাসপাতালের গাইনি ওয়ার্ডে এ ঘটনা ঘটে। পরে অনেক খোঁজাখুঁজির পর মাকে না পেয়ে নবজাতক নিয়ে সদর হাসপাতাল কর্তৃপক্ষের কাছে যান ঐ রোগীর স্বজনেরা। এরপর বিষয়টি জানাজানি হয়।
জানা যায়, সকাল সারে ৮টার দিকে প্রসব ব্যথা নিয়ে স্বজনদের সঙ্গে ঐ নারী হাসপাতালে আসেন। চিকিৎসক তাকে ভর্তি করে গাইনি ওয়ার্ডে পাঠান। সেখানেই নার্স-চিকিৎসকের সহযোগিতায় এক কন্যা সন্তানের জন্ম দেন তিনি। এর কিছুক্ষণ পর নবজাতককে রেখেই ঐ নারী এবং তার স্বজনরা চলে যান।
.png)
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ওয়াহেদ মাহমুদ রবিন বলেন, জরুরি বিভাগ থেকে ভর্তি করে ওয়ার্ডে পাঠানো হয়। গাইনি ওয়ার্ডে নার্স-চিকিৎসকের সহযোগিতায় কন্যাসন্তান প্রসব করেন তিনি। এরপরই নবজাতককে রেখে চলে যান। এরপর থেকে হাসপাতালের সমাজসেবা অফিসের তত্ত্বাবধানে আছে শিশুটি।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (ওসি) শেখ সেকেন্দার আলী জানান, ঐ নারীকে শনাক্তের চেষ্টা চলছে। তাকে পেলেই এ বিষয়ে বিস্তারিত ঘটনা জানা যাবে।