[ দেশজুড়ে ]
রামগঞ্জে ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ
লক্ষ্মীপুরের রামগঞ্জে অস্ত্র মামলায় ৭ বছরের সাজাপ্ৰাপ্ত আসামি আবুল কালাম টেলুকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার করপাড়া ইউপির পশ্চিম করপাড়া সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়। আবুল কালাম টেলু পশ্চিম করপাড়া গ্রামের আরব আলী দরবেশ বাড়ির মন্তাজ মিয়ার ছেলে। রামগঞ্জ থানার অস্ত্র মামলায় আদালত টেলুকে ৭ বছর সাজা ঘোষণা করেন। রায় ঘোষণার পর থেকে টেলু পলাতক রয়েছেন।
রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ সোলাইমান বিষয়টি নিশ্চিত করে বলেন, টেলু সাজাপ্রাপ্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তাকে গ্রেফতার করা হয়। লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে বিকেলে তাকে কারাগারে পাঠানো হয়।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
লক্ষ্মীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!