ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চায়ের দোকানে ঢুকলো মোটরসাইকেল, প্রাণ গেল ব্যবসায়ীর

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৭, ২৭ জানুয়ারি ২০২৪
চায়ের দোকানে ঢুকলো মোটরসাইকেল, প্রাণ গেল ব্যবসায়ীর
আটক দুই মোটরসাইকেল আরোহী। ছবি: ডেইলি বাংলাদেশ

চায়ের দোকানে দ্রুতগামী মোটরসাইকেল ঢুকে ফিরোজ চাঁদ নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় দুই মোটরসাইকেল আরোহীসহ আহত হয়েছেন ৫ জন।  

শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে গোপালগঞ্জ-পয়সারহাট সড়কের কোটালীপাড়া উপজেলার মনসাঁবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত গরু ব্যবসায়ী ফিরোজ চাঁদ আমতলী ইউপির চিত্রাপাড়া গ্রামের নেহাল উদ্দিন চাঁদের ছেলে ও ৩ সন্তানের জনক।

Advertisement

জানা গেছে, গরু ব্যবসায়ী ফিরোজ চাঁদ স্থানীয় রিপন বেপারীর চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন। এ সময় রনি হাজরা ও রবিউল মিয়া নামে ২ যুবক বেপরোয়াভাবে মোটরসাইকেল চালিয়ে চায়ের দোকানের মধ্যে ঢুকে পড়ে। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী রনি হাজরা, রবিউল খান, গরু ব্যবসায়ী নুর ইসলাম, মশিউর দাড়িয়া ও ফিরোজ চাঁদ গুরুতর আহত হয়। 

স্থানীয় জনগণ আহতদের উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। ফিরোজ চাঁদের শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকদের পরামর্শে ঢাকা নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।

এ ঘটনায় নিহত ফিরোজ চাঁদের ভাতিজা গোলাম রাব্বি বাদী হয়ে রনি হাজরা ও রবিউল খানকে আসামি করে কোটালীপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন। 

শনিবার সকালে উপজেলার চিত্রাপাড় গ্রামে নিহত ফিরোজ চাঁদের বাড়িতে গিয়ে দেখা যায় শোকের মাতম। পরিবারের একমাত্র উপার্জন ফিরোজকে হারিয়ে পুরো পরিবার দিশেহারা। নিহত ফিরোজ চাঁদের ৩ মেয়ের মধ্যে বড় মেয়ের আগেই বিয়ে হয়। মেঝ মেয়ে মারুফার খানমের বিয়ের কথাবার্তা চলছিল। ছোট মেয়ে মাহিয়া স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।
 
এদিকে মোটরসাইকেলসহ রনি হাজরা ও রবিউল মিয়াকে আটক করেছে পুলিশ। আটক রনি হাজরা উপজেলার বাগান উত্তরপাড়া গ্রামের সোহরাব হাজরার ছেলে ও রবিউল খান চিত্রাপাড়া গ্রামের হাবিব খানের ছেলে। 

কোটালীপাড়া থানার এসআই মোস্তাফিজুর রহমান বলেন, ফিরোজ চাঁদের লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ ও আটক দুই মোটরসাইকেল আরোহীকে জেল হাজতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!