গ্রেফতারকৃত আল-আমিন দেবহাটার ধোপাডাঙ্গা দক্ষিণপাড়ার মো. আলম বারী গাজীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা জেলা ডিবির ওসি তারেক ফয়সাল ইবনে আজিজ।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে সকালে সাতক্ষীরা সদর থানার আলিপুর এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় বাকাল-এল্লারচরগামী পাকা রাস্তার ওপর জনৈক দেবদাসের মুদির দোকানের সামনে থেকে আল-আমিনকে ৫০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়।
.png)
তিনি আরো জানান, গ্রেফতারকৃত ঐ যুবকের বিরুদ্ধে সাতক্ষীরা থানার মামলা দায়ের করা হয়েছে।