[ দেশজুড়ে ]
টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ যুবক আটক
ছবি: ডেইলি বাংলাদেশ
কক্সবাজারের টেকনাফের নাজির পাড়া থেকে ২০ হাজার ইয়াবাসহ মনির আহাম্মদ নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।আটক মনির একই এলাকার নুরুল ইসলামের ছেলে।
সোমবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার র্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী।
তিনি জানান, টেকনাফ সদর ইউপির নাজিরপাড়া এলাকায় এক মাদক ব্যবসায়ী ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যে র্যাব-সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের সদস্যরা রোববার রাতে ওই এলাকায় অভিযান চালায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর সময় এক মাদক ব্যবসায়ীকে আটক করে। পরে আটক যুবকের সঙ্গে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
.png)
তিনি আরো জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণে টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!