ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নারায়ণগঞ্জে গৃহবধূর লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৪:৫৮, ৩০ জানুয়ারি ২০২৪
নারায়ণগঞ্জে গৃহবধূর লাশ উদ্ধার
লাশ উদ্ধার- ফাইল ফটো

নারায়ণগঞ্জ সদর উপজেলায় আয়েশা আক্তার মিতু (২৬) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার দুপুরে সদর উপজেলার ফতুল্লার আফাজ নগর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত আয়েশা আক্তার মিতু শরীয়তপুরের নড়িয়া থানার হান্নান মিয়ার মেয়ে এবং নারায়ণগঞ্জের বিসিক শাসনগাঁও এলাকার সোহেল মাতবেরের স্ত্রী।

ফতুল্লা মডেল থানার এসআই আনোয়ার হোসেন মোল্লা মৃত গৃহবধূর পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানান, মিতু ইতালি প্রবাসী ছিলেন। তিন বছর আগে তিনি বাংলাদেশে আসেন। তার বাবাও ইতালিতে দীর্ঘদিন ধরে বসবাস করে। মিতুর বর্তমান স্বামী সোহেল মাতবর। এর আগে, মিতুর অন্য জায়গায় বিয়ে হয়েছিল। বনিবনা না হওয়ায় তিনি দেশে ফিরে এসে প্রথম স্বামীকে তালাক দেন। আগের সংসারে তার একটি ছেলে সন্তান রয়েছে। চার মাস আগে সোহেলকে পারিবারিকভাবে বিয়ে করেন মিতু।

Advertisement

এসআই আনোয়ার হোসেন আরো জানান, সোমবার সকালে মিতু স্বামীর বাড়ি থেকে মায়ের বাড়ি আফাজ নগরে আসেন। এ সময় পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে মিতুর সঙ্গে তার পরিবারের সদস্যদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তার মায়ের ঘরে প্রবেশ করে দরজা লাগিয়ে দেন মিতু। দুপুর ১টার দিকে তার মা-সহ ভাইয়েরা ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙে প্রবেশ করেন। এ সময় তারা দেখতে পান সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো মিতুর ঝুলন্ত দেহ। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে খানপুর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের তদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতালে পাঠায়।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!