[ দেশজুড়ে ]
সুনামগঞ্জে গভীর রাতে আগুনে পুড়ল ১০ বসতঘর
ফাইল ছবি
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ভুইয়ারহাটি গ্রামে অগ্নিকাণ্ডে ১০টি বসতঘর পুড়ে গেছে। সোমবার গভীর রাতে ইউনুস আলীর বাড়ির রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়।
এক এক করে ১০টি বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। পরে এলাকাবাসীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
জামালগঞ্জ থানার এসআই আলমগীর হোসেন বলেন, অগ্নিকাণ্ডে ১০টি বসতঘর পুড়ে গেছে। এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডের বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা করে সাহায্য করা হবে।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!