[ দেশজুড়ে ]
সৌদি আরব থেকে কফিনবন্দী হয়ে ফিরলেন ইউসুফ
ইউসুফ। ছবি: সংগৃহীত
ভাগ্যের অন্বেষণে ছয় মাস আগে সৌদি আরবে গিয়েছিলেন লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দী ইউপির চাঁদখালী গ্রামের বাসিন্দা ইউসুফ। দুই মাস যেতে না যেতেই দেশটির আভা শহরে একটি ভবনের সাইনবোর্ড লাগাতে গিয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
ভাগ্যের নিমর্ম পরিহাস সোমবার কফিনবন্দী হয়ে দেশে ফিরতে হয়েছে তাকে।
ইউসুফ লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দী ইউপির চাঁদখালী গ্রামের মো. ইব্রাহীমের ছেলে। চার ভাইয়ের মধ্যে পরিবারের সবার ছোট ইউসুফ।
.png)
মঙ্গলবার সকালে ইউসুফের জানাজা শেষে তাকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। সোমবার বিকেল সাড়ে ৩টায় সৌদি আরব থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার কফিন আসে।
দেশে থাকাকালীন ইউসুফের মোবাইল মেরামতের ব্যবসা ছিল। সেটা ছেড়ে সৌদি আরবে পাড়ি জমান তিনি। ইউসুফকে হারিয়ে পরিবার, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী ও বন্ধুদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!