[ দেশজুড়ে ]
ঘুমধুম-তুমব্রুর পাঁচ শিক্ষাপ্রতিষ্ঠান আবারো চালু
ছবি: সংগৃহীত
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার মিয়ানমার সীমান্তবর্তী ঘুমধুম ও তুমব্রু এলাকার পাঁচটি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম আবার চালু হয়েছে। শ্রেণি কার্যক্রম চালু হওয়ায় শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা বিদ্যালয়গুলোতে আসা যাওয়া করছে।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের ওপারে শোনা যাচ্ছে গোলাগুলির বিকট শব্দ। তুমব্রু এলাকার শূন্য রেখার পার্শ্ববর্তী বাইশফাড়ি, চাকমা পাড়া, উত্তর পাড়াসহ কয়েকটি পাড়ায় আতঙ্ক বিরাজ করছে।
তবে সীমান্তের বর্তমান পরিস্থিতি প্রশাসনের নজরে রয়েছে বলে নিশ্চিত করে বিজিবির টহল অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন বান্দরবানের জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন।
.png)
তিনি জানান, নিরাপত্তার কারণে ২৯ জানুয়ারি অর্ধবেলার পর ঘুমধুম ও তুমব্রু সীমান্তের পাঁচটি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম বন্ধ করা হলেও ৩০ জানুয়ারি সকাল থেকে যথারীতি শ্রেণি কার্যক্রম শুরু হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বান্দরবান
লিংক সফলভাবে কপি হয়েছে!