[ দেশজুড়ে ]
চট্টগ্রামে গৃহবধূ হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড
ফাইল ফটো
চট্টগ্রামে রোকসানা বেগম নামে এক গৃহবধূ হত্যা মামলায় সোহেল নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার চট্টগ্রামের ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ বেগম সিরাজাম মুনিরার আদালত এ রায় দেন। সোহেল চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের জামাল উদ্দীনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর বিহি চক্রবর্তী।
.png)
মামলা সূত্রে জানা যায়, নগরের কোতোয়ালী থানার কোরবানীগঞ্জ তৈলপট্টি রোডের একটি ভবনে ২০১৯ সালের ৩০ এপ্রিল দুপুরে রোকসানা বেগমের বাসায় ঢুকে চাকু ও খেলনা পিস্তল বের করে ৩০ হাজার টাকা দাবি করেন সোহেল। পরে টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে ছুরিকাঘাত করে হত্যা করেন সোহেল।
এ ঘটনার পরদিন রোকসানার স্বামী আবুল কাশেম কোতোয়ালী থানায় একজনকে অজ্ঞাত পরিচয়ের আসামি করে হত্যা মামলা করেন। মামলার তদন্ত শেষে পুলিশ সোহেলকে আসামি করে একই বছরের ২০ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করে। আজ সাক্ষ্য প্রমাণ শেষে এ রায় দেন আদালত।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!