ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লাগেজে মিলল তরুণীর মাথা-পা বিচ্ছিন্ন লাশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৯, ৩১ জানুয়ারি ২০২৪
লাগেজে মিলল তরুণীর মাথা-পা বিচ্ছিন্ন লাশ
উদ্ধারকৃত লাগেজ

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় লাগেজ থেকে মাথা ও পা বিচ্ছিন্ন অবস্থায় অজ্ঞাত এক তরণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার দুপুরে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের সেন্দা গ্রামে একটি পুকুর পাড় থেকে লাগেজ বন্দি লাশটি উদ্ধার করা হয়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি আসলাম হোসেন। তিনি জানান, দুপুরে পুকুর পাড়ে একটি লাগেজ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে লাগেজ খুলে এক তরুণীর মাথা ও দুই পা বিচ্ছিন্ন লাশ পাওয়া যায়।

Advertisement

ওসি আরো জানান, ঐ তরুণীর নাম-পরিচয় পাওয়া যায়নি। তার পরিচয় জানার চেষ্টা অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!