ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ময়মনসিংহে নটরডেম কলেজের ছাত্রাবাস থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:০২, ৩১ জানুয়ারি ২০২৪
ময়মনসিংহে নটরডেম কলেজের ছাত্রাবাস থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার
ছবি: সংগৃহীত

ময়মনসিংহ নটরডেম কলেজের ছাত্রাবাস থেকে ইমতিয়াজ গালিব রিদম (১৭) নামের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) নটরডেম কলেজের নাবিল ছাত্রাবাসে তার নিজ কক্ষে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার এসআই আশরাফুল আলম।

ইমতিয়াজ গালিব রিদম পাবনা জেলার চাটমোহর উপজেলার রফিকুল ইসলামের ছেলে। তিনি নটরডেম কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

Advertisement

এসআই আশরাফুল বলেন, ইমতিয়াজ গালিব রিদম ছুটি শেষে মঙ্গলবার দুপুরে কলেজে ফিরে ছাত্রাবাসে ওঠেন। বিকেলের দিকে তিনি তার রুমের দরজা আটকে ফ্যানের সঙ্গে মাফলার পেঁচিয়ে আত্মহত্যা করেন। বেশ কিছুক্ষণ চলে গেলেও দরজা না খোলায় সহপাঠীরা তাকে ডাকাডাকি করেন। তবে কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে রিদমকে ফ্যানের সঙ্গে ঝুলে থাকতে দেখেন তারা। পরে সহপাঠীরাই তাকে সন্ধ্যার পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসআই আশরাফুল আরো বলেন, লাশ মর্গে আছে। তার স্বজনদের খবর দেওয়া হয়েছে। তিনি কলেজে ছিলেন না। আজই ছুটি শেষে কলেজে ফিরেছেন। তার স্বজনরা এলেই আত্মহত্যার কারণ জানা যেতে পারে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: ময়মনসিংহ
লিংক সফলভাবে কপি হয়েছে!