বুধবার দুপুর ২টার দিকে চকরিয়া পৌরসভার ২নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। মৃত তৌহিদুল ইসলাম মানিক ঐ এলাকার নুরুল কবিরের ছেলে। তিনি চকরিয়া সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
জানা যায়, দুপুরে তৌহিদুল ইসলাম মানিক তার দুই বন্ধু আব্দুর রহিম ও হামিদকে সঙ্গে নিয়ে নিজ পুকুরে মাছ দেখতে নামেন। এ সময় পুকুরে বসানো পানির পাম্পের বৈদ্যুতিক তারে জড়িয়ে তৌহিদুল ইসলাম মানিক অজ্ঞান হয়ে পড়েন। তাকে বাঁচাতে গিয়ে আহত হন রহিম ও হামিদ। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিলে চিকিৎসক তৌহিদুল ইসলাম মানিককে মৃত ঘোষণা করেন। এছাড়া আব্দুর রহিম ও হামিদ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
.png)
চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।