ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ইজতেমায় আসার পথে প্রাণ গেল মুস‌ল্লির

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৮, ৩১ জানুয়ারি ২০২৪
ইজতেমায় আসার পথে প্রাণ গেল মুস‌ল্লির
ফাইল ছবি

গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমায় আসার পথে ইউনুছ মিয়া (৬০) নামে এক মুস‌ল্লির মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত‌্যু হয়। 

মৃত ইউনুছ মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার ধামাউরা গ্রামের মৃত বুদু মিয়ার ছেলে।

ইউনুছ মিয়ার সঙ্গে থাকা মুস‌ল্লি মজিবুর রহমান বলেন, বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়া থেকে ২৩ জন মুস‌ল্লি ‌নিয়ে ইজতেমার উদ্দেশে রওনা হই। মীরের বাজার পার হয়ে টঙ্গীর কাছাকা‌ছি আসার পর দুইবার ব‌মি করেন ইউনুছ মিয়া। এরপর তিনি বাসের সিট থেকে হেলে পড়েন। এ অবস্থায় তাকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনা‌রেল হাসপাতা‌লের জরুরি বিভা‌গের ডাক্তার লুনা বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই ইউনুছ মিয়ার মৃত‌্যু হয়।

এদিকে ঢাকার টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমায় যোগ দিতে আসতে শুরু করেছেন মুসল্লিরা। আগামী শুক্রবার (২ ফেব্রুয়ারি) বাদ ফজর থেকে শুরু হবে বিশ্ব ইজতেমার মূল পর্ব। বুধবার সকাল থেকেই বাস, ট্রাক, পিকআপে করে ইজতেমা ময়দানে আসতে শুরু করেছেন মুসল্লিরা।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!