[ দেশজুড়ে ]
দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি
ফাইল ফটো
দিনাজপুরে বাড়তে শুরু করেছে তাপমাত্রা। ফলে কমেছে হাড় কাঁপানো শীত আর ঘন কুয়াশা। এতে স্বস্তি ফিরেছে জনজীবনে। বৃহস্পতিবার সকাল ৬টায় ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর আবহাওয়া অফিসের অফিসার ইনচার্জ আসাদুজ্জামান।
তিনি বলেন, বৃহস্পতিবার সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বুধবার একই সময় তাপমাত্রা ছিল ১১.১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!