ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাসের ধাক্কায় প্রাণ গেল সাইফুলের

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২৮, ১ ফেব্রুয়ারি ২০২৪
বাসের ধাক্কায় প্রাণ গেল সাইফুলের
ফাইল ফটো

কক্সবাজারের রামুতে বাসের ধাক্কায় মাহিন্দ্রা যাত্রী সাইফুল ইসলাম নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুইজন।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে রশিদনগরের পানিরছড়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুল রশিদনগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হামিদ পাড়া গ্রামের বাবুলের ছেলে। তিনি মাহিন্দ্রা গাড়ির যাত্রী ছিলেন। আহতরা হলেন- একই ইউনিয়নের আশরাফ ও রহমান।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে পানিরছড়া বাজারে যাত্রীবাহী একটি বাস মাহিন্দ্রা গাড়িটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। 

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন রামু ক্রসিং হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ (ওসি) মো. আজিজুল বারী। 

তিনি জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসা চলছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুইটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!