বুধবার সকালে রংপুরের বদরগঞ্জ উপজেলার নাগেরহাট ব্রিজের কাছে নিহত হন তিনি। রংপুর থেকে সকালে তিনি মোটরসাইকেলযোগে কর্মস্থল কয়লাখনির দিকে যাচ্ছিলেন।
নিহত জোবায়ের আলী কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিমখাঁ গ্রামের বাসিন্দা। তিনি পরিবারসহ বড়পুকুরিয়া কয়লাখনির স্টাফ কোয়ার্টারে বসবাস করতেন।
.png)
দিনাজপুর বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) মাসুদুর রহমান হাওলাদার এসব তথ্য নিশ্চিত করেছেন।
মাসুদুর রহমান বলেন, সকালে ডিজিএম জোবায়ের রংপুর থেকে মোটরসাইকেলযোগে কয়লাখনিতে আসছিলেন। সকাল সাড়ে ৮টার দিকে বদরগঞ্জ উপজেলার নাগেরহাটে পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের পিলারের সঙ্গে ধাক্কা লাগে। পরে সেখানেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে বদরগঞ্জ থানার ওসি আবদুল লতিফ মিঞা বলেন, ঘটনাস্থলেই মারা গেছেন জোবায়ের হোসেন। পরে তার মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।