ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুড়িগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ট্রাক্টর, কিশোর নিহত

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৩, ২৯ জানুয়ারি ২০২৪
কুড়িগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ট্রাক্টর, কিশোর নিহত
ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের রৌমারীতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর খাদে পড়ে শহিদুল ইসলাম (১৩) নামে এক কিশোর নিহত হয়েছে। নিহত কিশোর দাঁতভাঙ্গা ইউনিয়নের হরিণধরা গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে।

সোমবার দুপুরে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ঝগড়ার চর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রৌমারী থানার ওসি আব্দুল্লাহ হীল জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে দাঁতভাঙ্গা ইউনিয়ের ঝগড়ার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় ঐ ট্রাক্টরের ওপরে থাকা কিশোর শহিদুল ইসলাম ধাক্কা খেয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!