ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঝিনাইদহে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২৫, ২৯ জানুয়ারি ২০২৪
ঝিনাইদহে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত
ঘটনাস্থলে জনতার ভিড়। ছবি: ডেইলি বাংলাদেশ

ঝিনাইদহে স্বামীর ছুরিকাঘাতে খুন হয়েছেন স্ত্রী। সোমবার বিকেল ৩টার দিকে সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়নের কোড়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম নিলা খাতুন। তিনি জেলার শৈলকুপা উপজেলার ভগবাননগর গ্রামের রানা হোসেনের স্ত্রী। রানা রাজমিস্ত্রির কাজ করতেন। সেই সুবাদে শ্বশুরবাড়ি কোড়াপাড়া গ্রামে থাকতেন। পুলিশ রানা হোসেনকে আটক করেছে। নিহত নিলা খাতুন কোড়াপাড়া গ্রামের শরিফুল ইসলামে মেয়ে।
 
স্থানীয়রা জানান, নিলা খাতুনের সঙ্গে এক বছর আগে রানার বিয়ে হয়। রানা এলাকায় রাজমিস্ত্রির কাজ করেন। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিরোধ ও কলহ চলে আসছিল। এরই জেরে সোমবার বিকেলে নিজবাড়িতে কথা-কাটাকাটির একপর্যায়ে রানা তার স্ত্রী নিলাকে ধারালো ছুরি দিয়ে আঘাত করেন। পরে আহত নিলাকে সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই পুলিশ রানাকে পাগলাকানাই এলাকা থেকে আটক করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

Advertisement

ঝিনাইদহ সদর থানার ওসি শাহীন উদ্দিন জানান, ঘটনার পরপরই রানাকে আটক করা হয়েছে। এ ব্যাপারে সন্ধ্যা পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি। মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!