ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গারো পাহাড়ে হাতির আক্রমণে রাখাল নিহত

শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৫৬, ৩০ জানুয়ারি ২০২৪
গারো পাহাড়ে হাতির আক্রমণে রাখাল নিহত
ফাইল ছবি

শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ে হাতির পায়ে পিষ্ট হয়ে নূরুল ইসলাম নামের এক রাখাল নিহত হয়েছেন। সোমবার রাতে রাখালের মরদেহ পাহাড়ের তাওয়াকোচা স্থান থেকে স্বজনরা উদ্ধার করে নিয়ে আসেন।

সোমবার রাতে ঝিনাইগাতী থানার ওসি বছির আহমেদ বাদল রাখালের মৃত্যুর বিষয়টি জানিয়েছেন।
 
নিহত নুরুল ইসলাম ঝিনাইগাতী উপজেলার গুরুচরন দুধনই গ্রামের মৃত সাহার উদ্দিনের ছেলে।

নিহতের স্বজনরা জানান, নূরুল ইসলাম প্রতিদিনের মতো সোমবার সকাল সাড়ে ১০টার দিকে গরুর পাল নিয়ে গারো পাহাড়ের তাওয়াকোচায় যান। রাতে গরুর পাল বাড়িতে ফিরলেও, ফেরেনি নুরুল ইসলাম। বাড়িতে না ফেরার কারণে তার স্বজন ও স্থানীয়রা পাহাড়ের তাওয়াকোচায় গিয়ে খোঁজাখুঁজি করতে থাকে। পরে একপর্যায়ে পাহাড়ের সেগুনের চালি নামক স্থান হতে নূরুল ইসলামের মরদেহ পাওয়া যায়।

Advertisement

ওসি বছির আহমেদ বাদল বলেন, নুরুল ইসলামের মুখের বাম পাশে থেঁতলানো অবস্থায় পাওয়া যায়। তার মরদেহ ময়নাতদন্ত না করার জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে।
 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!