ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাতের আঁধারে বন্য হাতির তাণ্ডবে গাছপালা-বসতবাড়ি বিনষ্ট

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ১১:০৫, ২০ জুন ২০২৩
রাতের আঁধারে বন্য হাতির তাণ্ডবে গাছপালা-বসতবাড়ি বিনষ্ট
ছবি: সংগৃহীত

নেত্রকোণার দুর্গাপুরে রাতের আঁধারে ফের ভারতীয় বন্য হাতির তাণ্ডবে গাছপালা ও বসতবাড়ি তছনছের খবর পাওয়া গেছে। সোমবার (১৯ জুন) রাতে উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের বিজয়পুর গ্রামে বন্য হাতির দল চলে আসে। এ সময় গাছপালা ও বসতবাড়ি তছনছের ঘটনা ঘটে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

স্থানীয়রা জানায়, খাদ্যের খোঁজে বন্য হাতির দল কয়দিন পর পর ছুটে আসছে লোকালয়ে। খাবারের খোঁজে আসা হাতিগুলো বিভিন্ন ফসল নষ্টসহ বসতবাড়ি তছনছ করছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। এক মাস না যেতেই আবারও সোমবার সকালে বন্য হাতির দল সীমান্তে অবস্থান নিলেও রাতে গ্রামে ঢুকে তাণ্ডব শুরু করেছে। এ কারণে চরম আতঙ্কে রাত কাটছে গ্রামবাসীদের। 

তারা আরো জানান, কয়েক বছর ধরে ভারতীয় বন্য হাতির পাল সীমান্তের কাঁটাতারের বেড়া পেরিয়ে বাংলাদেশে আসতে শুরু করে। তবে ছয়-সাত মাস ধরে হাতির দল বেশি আসতে শুরু করেছে। হাতির দল সীমান্তবর্তী গ্রামগুলোতে ঢুকে দিনে-রাতে প্রতিনিয়ত তাণ্ডব চালিয়ে ব্যাপক ক্ষতি করছে।

Advertisement

এসব হাতি তাড়াতে গিয়ে হাতির আক্রমণে এক কৃষক নিহত ও আহত হয়েছেন কমপক্ষে পাঁচজন। গাছপালা বিনষ্টসহ ঘরবাড়ি ভাঙচুর করেছে অন্তত ৪০ জনের।

এ ব্যাপারে দুর্গাপুর রেঞ্জ কর্মকর্তা মো. দেওয়ান আলী বলেন, আমাদের লোকজন ওই এলাকায় আছেন। গ্রামের মানুষদের সতর্ক থাকতে বলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!