বুধবার রাত ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরবের সৈয়দ নজরুল ইসলাম সেতুর সংলগ্ন এলাকা থেকে চিনিসহ তাদের আটক করা হয়।
আটক রাজু শেখ যশোর জেলার কোতোয়ালি থানার মাঠপাড়া, চাচড়া এলাকার মো. মোবারক শেখের ছেলে ও আল-আমিন যশোর জেলার কোতোয়ালি থানার আছালত মন্ডলের ছেলে। এ সময় তাদের কাছ থেকে একটি কাভার্ড ভ্যানও উদ্ধার করা হয়।
.png)
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ১১টার দিকে নাটালের মোড় এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান চালিয়ে কাভার্ডভ্যানে রাখা ১০ হাজার কেজি চিনিসহ তাদের আটক করা হয়। যার মূল্য ১৩ লাখ টাকা। এছাড়া আটক আসামিদের কাছ থেকে ২টি মোবাইল ও নগদ ১৬ হাজার টাকা উদ্ধার করা হয়।
র্যাব আরো জানায়, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে প্রতিনিয়ত অভিনব কৌশল অবলম্বন করতেন গ্রেফতার চোরাকারবারিরা। তারা দীর্ঘদিন যাবৎ সিলেট জেলার সীমান্তবর্তী এলাকা থেকে চোরাকারবারের মাধ্যমে বিদেশি পণ্য শুল্ক ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল।
এ বিষয়ে ভৈরব থানায় মামলা দায়ের করে আসামি হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।