[ দেশজুড়ে ]
রান্নাঘরে স্ত্রীর মরদেহ, গ্রেফতার হয়ে কারাগারে স্বামী
ছবিতে গ্রেফতারকৃত রাসেল বড়ুয়া
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় গৃহবধূর মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী রাসেল বড়ুয়াকে গ্রেফতার করেছে র্যাব।
বুধবার রাতে নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে রাসেলকে গ্রেফতার করা হয়। পরে বৃহস্পতিবার তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
গ্রেফতারকৃত রাসেল ঐ উপজেলার বরকল ইউনিয়নের কানাইমাদারী বড়ুয়া পাড়ার বাসিন্দা।
.png)
জানা যায়, রোববার সকালে রান্নাঘরের বিমের সঙ্গে গলায় গামছা পেঁচানো অবস্থায় রাসেল বড়ুয়ার স্ত্রী অনন্যা বড়ুয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর ঐ রাতেই আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে চন্দনাইশ থানায় রাসেল বড়ুয়ার বিরুদ্ধে মামলা করেন অনন্যার বাবা।
মামলার তদন্ত কর্মকর্তা চন্দনাইশ থানার এসআই মোহাম্মদ ইখতিয়ার বলেন, গ্রেফতারের পর রাসেল বড়ুয়াকে থানায় হস্তান্তর করে র্যাব। বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!