[ দেশজুড়ে ]
রামুতে পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত
প্রতীকী ছবি
কক্সবাজারের রামুতে পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রশিদনগর ইউনিয়নের পানিরছড়া এলাকা ও সাড়ে ৮টার দিকে জোয়ারিয়ানালা স্টেশনে পৃথক এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জোয়ারিয়ানালা পূর্ব নোনাছড়ি এলাকার আনোয়ার মিয়ার ছেলে মো. শাহেদ (১৪)। অপরজন, রশিদনগর ইউনিয়নের হামিদপাড়া গ্রামের বাবুল ড্রাইভারের ছেলে সাইফুল ইসলাম।
জানা যায়, সকালে রশিদনগরের পানিরছড়া বাজারে মারসা বাসের ধাক্কায় মাহিন্দ্রা গাড়ির যাত্রী সাইফুল ইসলাম ঘটনাস্থলে নিহত হন। এ দুর্ঘটনায় আহত অপর দু’জনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
.png)
অপরদিকে, জোয়ারিয়ানালা স্টেশনে রাস্তা পার হতে গিয়ে বাসচাপায় শাহেদ নামে ৮ম শ্রেণির এক ছাত্র নিহত হয়।
রামু ক্রসিং হাইওয়ে থানার ওসি মো. আজিজুল বারী বলেন, রশিদনগরের দুর্ঘটনাস্থল থেকে গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!