নিহতরা হলেন- উপজেলার খুকনী ইউনিয়নের যোগীবাড়ি গ্রামের সুদাম সূত্রধরের স্ত্রী মিতু সূত্রধর (৩০) ও তার মেয়ে ইচ্ছামনি সূত্রধর।
আহতরা হলেন- নিহত মিতু সূত্রধরের বড় মেয়ে কথামনি সূত্রধর (১২) ও বোন কলি সূত্রধর (১৭) এবং বেলতৈল ইউনিয়নের কাদাইবাদলা গ্রামের বাবলু সূত্রধরের স্ত্রী অরুনা সূত্রধর (৫০) ও তার ছেলে সৌরভ সূত্রধর (২০) এবং সিএনজিচালক তাইমুল ইসলাম (২৫)।
.png)
আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতাল, বগুড়া ও সিরাজগঞ্জের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। আহত সবার অবস্থা আশঙ্কাজনক।
জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে আহত ও নিহতরা শাহজাদপুর থেকে সিএনজিযোগে পাবনা জেলার কাশিনাথপুরে যাচ্ছিলেন। সিএনজিটি মাদলা নামক স্থানে পৌঁছালে চাটমোহর থেকে ছেড়ে আসা নারায়ণগঞ্জগামী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মিতু সুত্রধর ও হাসপাতালে নেয়ার পথে মেয়ে ইচ্ছামনি নিহত হয়। চালকসহ অপর যাত্রীরা আহত হন। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
শাহজাদপুর থানার ওসি খায়রুল বাসার জানান, নিহতদের লাশ উদ্ধার করে হাটিকুমরুল হাইওয়ে থানায় নেয়া হয়েছে। এ ঘটনায় হাটিকুমরুল হাইওয়ে থানায় মামলা দায়েরে প্রস্তুতি চলছে।