[ রাজধানী ]
কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় শ্রমিক নিহত
ফাইল ফটো
রাজধানীর কারওয়ান বাজার এলাকায় ট্রেনের ধাক্কায় হুমায়ুন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি কাঁচাবাজার এলাকায় টুকরি শ্রমিক হিসেবে কাজ করতেন।
বুধবার কাঠপট্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
উদ্ধারকারী পথচারী জানান, অসাবধানতাবশত রেললাইনের পাশ দিয়ে যাওয়ার সময় কমলাপুর থেকে ছেড়ে আসা ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন ঐ ব্যক্তি। পরে সেখানে থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মরদেহ ঢামেক হাসপাতালে রাখা হয়েছে। বিষয়টি ঢাকা রেলওয়ে থানাকে অবগত করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!