ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রোহিঙ্গা ক্যাম্পে যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৬, ১ ফেব্রুয়ারি ২০২৪
রোহিঙ্গা ক্যাম্পে যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা
ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ইয়াসিন নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় ২৬ জনকে আসামি করে মামলা করা হয়েছে। 

বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন। এর আগে, মঙ্গলবার মামলাটি রেকর্ড করা হয়।

জানা গেছে, গত রোববার রাত সাড়ে ১০টার দিকে ঐ উপজেলার পালংখালীর জামতলী ১৫ নম্বর ক্যাম্পের ব্লক সি-১ এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। ইয়াসিন ঐ ক্যাম্পের বাসিন্দা। তিনি ক্যাম্পে পাহারাদার হিসেবে কাজ করতেন।

Advertisement

৮-এপিবিএন এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. আমির জাফর বলেন, জামতলী রোহিঙ্গা ক্যাম্পে ৭-৮ জন আরসা সন্ত্রাসী ইয়াসিনকে অতর্কিতভাবে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে এপিবিএন ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন বলেন, ইয়াসিন রোহিঙ্গা ক্যাম্পে রাতে ডিউটি করতেন। রোববার রাতে ডিউটি করার জন্য বাড়ি থেকে রাস্তায় বের হলে দুষ্কৃতকারীরা তাকে উপর্যুপরি কুপিয়ে হত্যা করে।

ডেইলি-বাংলাদেশ/এমআই/এআর/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!