বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত ফ্যাক্টরির ভেতর পিকনিকের আয়োজন করা হয়।
ভুক্তভোগীরা জানান, দুপুরে কারখানাটির পক্ষ থেকে উপস্থিত কর্মকর্তাসহ তাদের সঙ্গে থাকা পরিবারের সদস্যদের খাবার দেওয়া হয়। খাবার খাওয়ার ঘণ্টাখানেকের মধ্যে ঘটনাস্থলেই অনেক অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত তাদের বিভিন্ন হাসপাতালে নেয়া হয়।
.png)
অসুস্থ কোয়ালিটি অফিসার কামাল জানান, দুপুরের খাবার খাওয়ার পরেই স্টেজের সামনে তিনবার বমি হয় তার। পরে সহকর্মীরা তাকে সিদ্ধিরগঞ্জে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে দেয়।
গার্মেন্ট কর্মী ইসরাফিল বলেন, প্রতিবছর এই সময় পিকনিকের আয়োজন করা হয়। কখনো এমন সমস্যা হয়নি। এবার কী কারণে এমন হলো তা বুঝতে পারছি না। হয়তো খাবারে কোনো সমস্যা ছিল।
নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক এস কে ফরহাদ বলেন, ২২ শ্রমিককে ভর্তি করা হয়েছে। এছাড়া বেশ কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার এসআই ইয়াউর রহমান বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ করা হয়নি।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) হাবিবুর রহমান জানান, ঘটনাটি শুনেছি। খাবার খেয়ে ওই গার্মেন্টের অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।